ইহুদি ধর্মগ্রন্থে যুদ্ধরত ঈশ্বর
ইহুদি ধর্মগ্রন্থ (তানাখ/হিব্রু বাইবেল) পাঠ করলে দেখা যায়, বহু স্থানে ঈশ্বরকে যুদ্ধরত, শত্রু ধ্বংসকারী বা যোদ্ধা হিসেবে উপস্থাপন করা হয়েছে।
ঈশ্বরকে সরাসরি “যোদ্ধা” বলা
নির্গমন (Exodus) 15:3 আয়াতে সরাসরি ঈশ্বরকে যুদ্ধবাজ হিসেবে বর্ণনা করা হয়েছে:
“The LORD is a man of war; the LORD is his name.” (( Exodus 15:3 ESV - The LORD is a man of war; … | Biblia ))
এটি ‘Song of the Sea’-এর অংশ, যেখানে ফেরাউনের বাহিনীর ওপর বিজয়ের পর ঈশ্বরের প্রশংসা করা হচ্ছে। এখানে ঈশ্বরকে এমন একজন হিসেবে দেখানো হয়েছে, যিনি যুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন।
ঈশ্বর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেন
দ্বিতীয় বিবরণ (Deuteronomy) 20:4 এ বলা হয়েছে,
For the LORD your God is he who goes with you to fight for you against your enemies, to give you victory. (( Deuteronomy 20:4 For the LORD your God goes with you to fight for you against your enemies, to give you the victory." ))
এখানে স্পষ্ট বলা হয়েছে, ইসরাইলিদের শত্রুদের বিরুদ্ধে ঈশ্বর নিজেই যুদ্ধ করতে যান। অর্থাৎ যুদ্ধ কেবল মানবিক প্রচেষ্টা নয়; এটি ঐশী সহায়তায় সংঘটিত।
যুদ্ধক্ষেত্রে ঈশ্বরের সরাসরি হস্তক্ষেপ
যিহোশুয়া (Joshua) 10:11:
“The LORD threw down large stones from heaven on them… more died from the hailstones than the Israelites killed with the sword.” (( Joshua 10:11 As they fled before Israel along the descent from Beth-horon to Azekah, the LORD cast down on them large hailstones from the sky, and more of them were killed by the hailstones than by the swords of the Israelites. ))
এখানে দেখা যায়, ঈশ্বর আকাশ থেকে পাথর নিক্ষেপ করে শত্রুদের হত্যা করেন—মানুষের তলোয়ারের চেয়েও বেশি প্রাণ এতে যায়। এটি ঈশ্বরের প্রত্যক্ষ যুদ্ধকৌশলের একটি উদাহরণ।
ঈশ্বর একজন বীর যোদ্ধা হিসেবে অগ্রসর হন
ইসাইয়া (Isaiah) 42:13:
“The LORD will march out like a warrior… and will triumph over his enemies.”
এখানে ঈশ্বরকে একজন বীর যোদ্ধার মতো যুদ্ধক্ষেত্রে অগ্রসর হতে দেখা যায়, যিনি যুদ্ধধ্বনি তুলে শত্রুদের পরাজিত করেন।
ঈশ্বরের তরবারি ও প্রতিশোধ
ইসাইয়া 34:5:
“My sword has drunk its fill in the heavens…” (( Isaiah 34:5 When My sword has drunk its fill in the heavens, then it will come down upon Edom, upon the people I have devoted to destruction. ))
এই আয়াতে ঈশ্বরের তরবারিকে রূপক হিসেবে ব্যবহার করা হলেও তা সহিংস প্রতিশোধ ও ধ্বংসের ইঙ্গিত বহন করে।
গণহত্যার আদেশ ও নৈতিক বিতর্ক
সবচেয়ে বিতর্কিত অংশগুলোর একটি হলো
১ শমূয়েল (1 Samuel) 15:3:
“Now go and attack Amalek… do not spare them; put to death men and women, children and infants…”
এখানে ঈশ্বরের পক্ষ থেকে সম্পূর্ণ এক জাতিকে ধ্বংস করার আদেশ দেওয়া হয়েছে।