আপনি যদি আমাদের এই দাওয়াহ ও জ্ঞানচর্চার কাজে অংশ নিতে চান, তাহলে আপনাকে স্বাগতম। আমাদের সাথে যুক্ত হতে চাইলে প্রথমে আপনার দক্ষতার ক্ষেত্রগুলো আমাদের জানাতে হবে। আপনি কোনভাবে অবদান রাখতে চান, সেটি স্পষ্টভাবে উল্লেখ করুন।
আপনি যদি লেখালেখি কিংবা লাইভে আলোচনা করতে আগ্রহী হন, তাহলে আপনার লেখা এবং আলোচনার ১-২টি স্যাম্পল, আমাদের পাঠাতে হবে কোন বিষয়ে লিখতে বা আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন (ইসলাম, দর্শন, সমসাময়িক ইস্যু ইত্যাদি) তা উল্লেখ করবেন।
আপনি যদি টেকনিক্যালভাবে সাহায্য করতে চান, তাহলে আপনি কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারবেন (যেমন: ওয়েবসাইট ম্যানেজমেন্ট, WordPress, ডিজাইন, SEO, ভিডিও এডিটিং, ইত্যাদি) পূর্বের কাজের অভিজ্ঞতা থাকলে সেটার উদাহরণ দিন।
ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, থাম্বনেইল তৈরি ইত্যাদি করতে পারলে আপনার কাজের স্যাম্পল বা পোর্টফোলিও শেয়ার করুন।
Insight Zone-এর কার্যক্রম চালিয়ে যেতে আর্থিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এককালীন বা নিয়মিত ডোনেশন দিতে পারেন নির্দিষ্ট কোনো প্রজেক্ট (যেমন বই প্রকাশ, ভিডিও সিরিজ ইত্যাদি) স্পন্সর করতে পারেন।