ইনসাইট জোনের উদ্দেশ্য, কার্যপরিধি, টিম এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানুন।
আমরা ইসলাম সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা ও মিথ্যা দাবিগুলো খণ্ডন করতে বদ্ধপরিকর। গভীর বিশ্লেষণ ও যৌক্তিক আলোচনার মাধ্যমে আমরা সত্যকে পরিষ্কারভাবে উপস্থাপন করতে চাই। লাইভ পডকাস্ট ও আলোচনার আয়োজনের মাধ্যমে আমরা মানুষের সংশয় দূর করা, সত্য প্রকাশ করা এবং ইসলামবিরোধী প্রচারণার জবাবে প্রমাণভিত্তিক যুক্তি প্রদান করার লক্ষ্য রাখি।
আমরা তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যয়নে নিয়োজিত, যাতে বিশ্বপ্রধান ধর্মগুলোর মৌলিক বিশ্বাস, দর্শন ও ঐতিহাসিক বিকাশকে অনুসন্ধান করা যায়। এর মাধ্যমে বিশেষভাবে ইসলামের অনন্য দৃষ্টিভঙ্গি সুস্পষ্টভাবে তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য।
আমরা দর্শনের বিভিন্ন শাখা যেমন মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, নীতি-দর্শন ও যুক্তিবিদ্যা, ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি। আমাদের লক্ষ্য হলো পাঠকদের সামনে ইসলামী দর্শনের গভীরতা ও তার যৌক্তিক কাঠামোকে সুস্পষ্টভাবে উপস্থাপন করা।
আমরা আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন জ্যোতির্বিজ্ঞান, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও মহাকাশতত্ত্ব বিশ্লেষণ করি এবং এগুলোর সঙ্গে ইসলামী দৃষ্টিবভঙ্গির সম্পর্ক তুলে ধরি।
ইনসাইট জোন-এ আমরা মানুষের অন্তরকে নাস্তিকতা ও সংশয়ের ফাঁদ থেকে রক্ষা করার লক্ষ্য নিয়ে কাজ করি। যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে আমরা ইসলামের সত্য ও দৃঢ় ভিত্তি উপস্থাপন করি। আমরা কেবল বিশ্বাসের প্রতি আহ্বান জানাই না; বরং যুক্তি, দর্শন ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে নাস্তিকতাকে চ্যালেঞ্জ করি এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এর বুদ্ধিবৃত্তিক খণ্ডন উপস্থাপন করি।
আমরা লাইভ পডকাস্টেরও আয়োজন করি, যেখানে ইসলাম, দর্শন, বিজ্ঞান ও নাস্তিকতাসহ বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয় সরাসরি সংলাপ, প্রশ্নোত্তর পর্ব ও শ্রোতাদের অংশগ্রহণের মাধ্যমে। এসব পডকাস্টে আমরা দর্শকদের প্রশ্নের উত্তর প্রদান করি এবং ইসলামের সত্য ও প্রাসঙ্গিকতাকে সুস্পষ্টভাবে তুলে ধরি।
আমাদের পোর্টালে নিরলসভাবে কাজ করে যাওয়া দক্ষ সদস্যবৃন্দ
আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওগুলো এখানে দেখুন