বিশ্বজুড়ে আল‑কায়েদার রক্তাক্ত রক্তাক্ত পদযাত্রা!

বিশ্বজুড়ে আল‑কায়েদার রক্তাক্ত রক্তাক্ত পদযাত্রা!

বিশ্বজুড়ে আল‑কায়েদার রক্তাক্ত পদযাত্রা! এই বাক্যটি শুধু একটি শিরোনাম নয়, বরং সমগ্র মানবজাতির রক্তাক্ত স্মৃতিচারণ। ধর্মের পবিত্র নাম 'জিহাদ' যা মূলত আত্মসংযম, আত্মরক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে ন্যায়সংগত সংগ্রামের শিক্ষা দেয়, তাকে বিকৃত করে ভয়াবহ সন্ত্রাসের হাতিয়ারে পরিণত করেছে একটি চরমপন্থী গোষ্ঠী। আল-কায়েদা তাদের কথিত 'ইসলামী রাষ্ট্র' প্রতিষ্ঠার নামে বিস্ফোরণ, গুলি ও নরহত্যার মাধ্যমে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার শিকার হয়েছে কেবল অমুসলিমরাই নয়, বরং মুসলিমরাও হামলার স্বীকার হয়েছেন। আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, সিরিয়া, ইয়েমেনসহ বহু দেশে তারা নারী, শিশু, সাধারণ মুসলিম নাগরিকদের রক্তে রঞ্জিত করেছেন। এই আর্টিকেলে আমরা বিশ্লেষণ করব কিভাবে 'জিহাদ' নামের মহৎ একটি ধারণাকে আত্মসাৎ করে, আল-কায়েদা এক ভয়ংকর সন্ত্রাসবাদের রূপ নিয়েছে; এবং কিভাবে এই সহিংসতা ইসলামের মূল শিক্ষা ও মানবতার চরম অপমান হিসেবে বিবেচিত হওয়া উচিত।

জিহাদের নামে সাধারণ নিরস্ত্র অমুসলিমদের উপর পরিচালিত হত্যাযজ্ঞ সমূহ

আল-কায়েদা তাদের কথিত ‘জিহাদ’ বাস্তবায়নের নামে বিশ্বজুড়ে অমুসলিম সাধারণ জনগণের ওপর নৃশংস হামলা চালিয়েছে। ওয়াশিংটন, লন্ডন, মাদ্রিদ কিংবা বালি, সবখানেই তারা সাধারণ নিরস্ত্র মানুষদের রক্তে রঞ্জিত করেছে। এসব হামলার উদ্দেশ্য ছিল মুসলিম বিশ্বের নামে প্রতিশোধ দাবি করা, অথচ প্রকৃতপক্ষে এসব ছিল ইসলামের নৈতিকতাবিরুদ্ধ এক ভয়াবহ সন্ত্রাসবাদ। মূলত আল-কায়েদা ধর্মকে মুখোশ বানিয়ে অমুসলিমদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে—যা ইসলাম কখনোই সমর্থন করে না।

মাদ্রিদ ট্রেন হামলা (Madrid Train Bombings) – ১১ মার্চ ২০০৪

২০০৪ সালের ১১ মার্চ সকাল ৭:৩৭ মিনিট থেকে ৭:৪০ মিনিটের মধ্যে স্পেনের রাজধানী মাদ্রিদ শহরের চারটি ভিন্ন ভিন্ন লোকাল ট্রেনে ১০টি বোমা বিস্ফোরিত হয়। এই ভয়াবহ হামলায় ১৯৩ জন নিহত হন এবং প্রায় ২,০০০-এর বেশি মানুষ আহত হন। এটি স্পেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা এবং ইউরোপের ইতিহাসে অন্যতম রক্তাক্ত হামলা হিসেবে বিবেচিত। (( Madrid train bombings of 2004 | Description & Facts | Britannica )) (( 2004 Madrid train bombings - Wikipedia )) আল কায়েদা  দায় স্বীকার করে বিবৃতি প্রদান করে। (( ‘Al-Qaida letter’ claims Spain bombings | News | Al Jazeera ))  (( BBC NEWS | Europe | Full text: 'Al-Qaeda' Madrid claim ))

Leave a Comment